• রোববার , ২৬ জুলাই ২০২৬

হজটিকিটের দাম বেশী:র‌্যাবের হানা-


প্রকাশিত: ৯:১৮ পিএম, ২৫ জুন ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

বিশেষ প্রতিনিধি : হজটিকিটের দাম বেশী নেয়ায় র‌্যাবের হানায় চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরকে জরিমানাসহ অনাদায়ে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ও দুই কর্মচারিকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ রাখার অভিযোগে হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরসহ চারটি হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরকে জরিমানাসহ অনাদায়ে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ও দুই কর্মচারিকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রতি বছর হজের সময় এলেই বিপাকে পড়তে হয় হজ যাত্রীদের। সরকারি ব্যবস্থাপনায় খুব বেশি সুযোগ না থাকায় বেশিরভাগ যাত্রীকে সহায়তা নিতে হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। যার ফলে সুযোগ নেয় এজেন্সিগুলো। তবে হজ যাত্রীদের দুর্ভোগ এড়াতে এবার জোড়ালো উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিকেলে রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিং মলে হজ্ব ও ট্রাভেল এজেন্সিগুলোতে অভিযান চালায় র‌্যাব-এর ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বেশির ভাগ হজ্ব এজেন্সিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ রাখা এবং অনিয়মের অভিযোগ পাওয়া যায়। র‌্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সৌদি এয়ারলাইন্সের টিকিট ১ লাখ ২৮ হাজার টাকা সরকার নির্ধারিত মূল্য হলেও তারা রাখছে ১ লাখ ৪৩ থেকে ৬০ হাজার টাকা।এসময় হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুর এবং গোল্ডেন বেঙ্গল এজেন্সিকে ১০ লাখ টাকা করে এবং সানশাইন এক্সপ্রেস ট্রাভেলস এজেন্সিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। হাশেম এয়ারকে জরিমানা এবং তা অনাদায়ে ৪ কর্মকর্তার ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।