• রোববার , ২৬ জুলাই ২০২৬

স্বাস্থ্যে দুর্নীতি দুদকের হানা


প্রকাশিত: ৪:০২ পিএম, ১৯ জুলাই ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

বিশেষ প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতিতে এবার দুদকের হানা। রোববার (১৯ জুলাই) দুপুরে এই অভিযান শুরু করে দুদক।স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এর আগে, রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অধিদফতর রিজেন্টের সঙ্গে চুক্তি করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়।

এদিকে দুদকের টিমটি আসার কথা ছিল, সেটি স্বাস্থ্য অধিদফতরে আসলে গণমাধ্যমকর্মীদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করে দেন। এর আগে স্বাস্থ্য অধিদফতরে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিলেও আজ ঢুকতে দেওয়া হচ্ছে না।স্বাস্থ্য অধিদফতরের পিআরও সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ভিতরে ঢোকার বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি। তবে ডিজি অফিসে দুদকের টিম আসার পর থেকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা উঠেলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।

সম্প্রতি স্বাস্থ্যখাতে নানা অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। রিজেন্ট হাসপাতালের নথিপত্র নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরে গিয়েছিলেন দুদক। রিজেন্ট হাসপাতালের নানা অনিয়মের কারণে প্রশ্নের মুখে পড়ে দুদক। এর পরিপ্রেক্ষিতে দুদক রিজেন্টের নথিপত্র চেয়ে একদিন সময় বেধে দেয়।এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়।