• রোববার , ২৬ জুলাই ২০২৬

স্বস্ত্রীক মুক্তিযুদ্ধ মন্ত্রী-পিএস করোনায় আক্রান্ত


প্রকাশিত: ১০:১৪ পিএম, ১২ জুন ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৬ বার

বিশেষ প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর তাদের দুজনের শরীরে করোনা শনাক্ত হয় । এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে আজ তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।
মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।