• রোববার , ২৬ জুলাই ২০২৬

স্বপ্ন পূরণে রেলের ৮টি ইঞ্জিন এল বাংলাদেশে


প্রকাশিত: ১:০৯ এএম, ৭ মার্চ ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৩৬ বার

বিশেষ প্রতিনিধি/ চট্টগ্রাম প্রতিনিধি : স্বপ্ন পূরণে রেলের ৮টি ইঞ্জিন এলো বাংলাদেশে। শনিবার যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে রেলওয়ের আটটি ব্রডগেজ ইঞ্জিন। সকালে ইঞ্জিনগুলো জাহাজ থেকে খালাস করা শুরু হয়। পরে এগুলো বিশেষ ব্যবস্থায় ঢাকায় আনা হবে। এ সম্পর্কে ইঞ্জিন কেনা প্রকল্পের উপপরিচালক কাজী ওমর ফারুক জাতিরকন্ঠ কে জানান, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন আনা হচ্ছে। পাঁচ ধাপে এগুলো বন্দরে আসছে বাংলাদেশে। এরই প্রক্রিযায় শনিবার প্রথম ধাপে আসল আটটি রেরলইঞ্জিন।

স্বপ্ন পূরণে ২০১৯ সালের ১৪ জানুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১ হাজার ১২৩ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের প্রোগ্রেস রেল লোকোমেটিভ ইন করপোরেশনের কাছ থেকে ইঞ্জিন কেনার এ চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।তিনি আরও জানান, রেলওয়েকে যুগোপযোগী করতে এসব ইঞ্জিন কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করার কথা।বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ৫৫টির অথনৈতিক মেয়াদ (২০ বছর) শেষ হয়ে গেছে।