• রোববার , ২৬ জুলাই ২০২৬

সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ভাষণ কাল-


প্রকাশিত: ৭:৫০ পিএম, ২৪ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

এস রহমান : সুশাসনের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করে নতুন দেশ গড়ার এলান জারি করবেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দুর্নীতির শিকড় উপড়ে ফেলে দেশের সর্বত্র যাতে সোনা ফলে সে চেষ্টা তৎপরতা গড়ে তুলবেন প্রধানমন্ত্রী। আর এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাল শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জাতির উদ্দেশে আগামীকাল শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জাতিরকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে। টানা তিন মেয়াদে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই জাতির উদ্দেশে শেখ হাসিনার প্রথম ভাষণ।

ভাষণে দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে  তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।