সেভেন কিংস মসজিদে তারাবির সময় গুলি

দ্যা সান থেকে ডেস্ক রিপোর্টার : রাখে আল্লা মারে কে? এবার লন্ডনের সেভেন কিংস মসজিদে তারাবির সময় গুলি চালায় এক দুবৃত্ব। কিন্তু এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, পূর্ব লন্ডনের ওই মসজিদে তারাবি নামাজের সময় এ গুলির ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে গুলি চালায় এক মুখোশধারী।
এ সময় মসজিদটিতে তারাবির নামাজ চলছিলো। কয়েকজন সাহসী মুসুল্লি হামলাকারীকে প্রতিরোধ করতে এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঘটনার পরই পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।সেভেন কিংস মসজিদের ইমম মুফতি সুহাইল বলেন, রাতে তারারিব নামাজের সময় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মসজিদের গেটে পহাড়ায় থাকা আমাদের ভাইয়েরা তাকে চিনে ফেলার পর সে একটি গুলি চালিয়ে পালিয়ে যায়। সৌভাগ্য যে এতে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, এই ঘটনার পরই মসজিদের বাইরে অনেক পুলিশ অবস্থান নিয়েছে। আমরা চাই তারা পুরো সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করুক, যাতে কেউ হতাহত না হয়।এর আগে গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে ৫০ জন মুসুল্লি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৯ জন।



