• রোববার , ২৬ জুলাই ২০২৬

সেই নওশাবা রিমান্ডে রুদ্রকে খোঁজাহচ্ছে!


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ৫ আগস্ট ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২০৭ বার

স্টাফ রিপোর্টার : ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওদিকে নওশাবা যার নির্দেশে গুজবের অভিনয় করে লাইভ করেছে সেই রুদ্র এখনো নিরুদ্দেশ। তাকে খুঁজছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্র বলেছে, শিগগির তারা রুদ্রের হদিস বের করবেন।

আজ রবিবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজাহারুল হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য র‌্যাব-১ এর কার্যালয়ে নেয়া হয়। উল্লেখ্য, শনিবার বিকেলে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের অভিনেত্রী কাজী নওশাবা। সে সময় ফেসবুক লাইভে ওই ঘটনায় চারজন নিহত ও চারজন ধর্ষণের ঘটনার কথা তুলে ধরে সেখানে যারা আটকে আছেন তাদের বাঁচানোর অনুরোধ করেন তিনি।

তবে ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। পরে জানা যায় মৃত্যুর খবরটি গুজব। নওশাবার লাইভ দেখে অনেকেই মনে করেন এ অভিনেত্রী ঘটনা স্থলের আশপাশে থেকেই লাইভে এসেছেন। তার লাইভে আসার ভিডিওটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।