• রোববার , ২৬ জুলাই ২০২৬

সুইজারল্যান্ডের এমপি হলেন সাংবাদিক সুলতানা খান


প্রকাশিত: ৪:০৪ পিএম, ২৪ জুন ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৯ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : সুইজারল্যান্ডের জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইউরো-বাংলা প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা সুলতানা খান।মঙ্গলবার (২২ জুন) এ ফলাফল প্রকাশ করা হয়। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে সুলতানা খান তৃতীয় স্থান অর্জন করেন।সুইজারল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন সুলতানা খান।

নবনির্বাচিত সংসদ সদস্য সুলতানা খানকে অভিনন্দন জানিয়েছেন ইউরো-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী। তারা এক বিবৃতিতে সুইজারল্যান্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুলতানা খান প্রবাসে বাংলাদেশ মুখ উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জানান।