• রোববার , ২৬ জুলাই ২০২৬

সিনহাকে ১মিনিটে গুলি কেন- রহস্য খুঁজতে অকুস্থলে র‌্যাব


প্রকাশিত: ৬:৪৯ পিএম, ২১ আগস্ট ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

বিশেষ প্রতিনিধি : সিনহাকে ১মিনিটে গুলি কেন রহস্য খুঁজতে ফের অকুস্থলে এসেছে র‌্যাব। তারা বলেছে, এমন কি ঘটনা ঘটল সিনহাকে এক থেকে দের মিনিটের মধ্যে গুলি করা হলো, এই প্রশ্নের উত্তর জানতে এবার প্রধান তিন আসামিকে ঘটনাস্থলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলার রিমান্ডে থাকা মূল তিন আসামিকে নিয়ে মেরিন ড্রাইভ রোডের টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সিনহা হত্যাস্থল পরিদর্শন করেছে র‌্যাব। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে তাদের নিয়ে বাহারছড়া তদন্তকেন্দ্রে ঘটনাস্থল পৌঁছেন মামলার তদন্ত সংস্থা। এসময় রিমান্ডপ্রাপ্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামও ছিলেন।

রিমান্ডে থাকা বরখাস্ত টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত তদন্তকারী কর্মকর্তার কাছে ঘটনাস্থলেই ঘটনার বিবরণ দেওয়ার কথা রয়েছে। এই তিন আসামিকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে সাতদিনের রিমান্ডে র‌্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়।এদিকে, মেজর (অব.) সিনহা হত্যা মামলার প্রধান আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে এ প্রক্রিয়া বলে দাবি করেছেন র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সরওয়ার।তিনি বলেন, এমন কি ঘটনা ঘটল সিনহাকে এক থেকে দের মিনিটের মধ্যে গুলি করা হলো, এই প্রশ্নের উত্তর জানতে প্রধান তিন আসামিকে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।