• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে কিডন্যাপ


প্রকাশিত: ৪:১৪ পিএম, ১৭ জুন ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

স্টাফ রিপোর্টার : এবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে কিডন্যাপ হয়েছে। ভাগ্নে সৌরভকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেছেন তিনি। সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।

সোহেল তাজের মামাতো বোনের ছেলে সৌরভকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সোহেল তাজ নিজেই করেছেন। এ মর্মে গত ১০ জুন তারিখে পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জি ডি নং -৫২০। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাগ্নের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।

সেখানে তিনি লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

এ অপহরণের পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে তার জানা আছে বলে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন সোহেল তাজ। তিনি লেখেন, ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি। এদিকে সোহেল তাজের ভাগ্নে অপহৃত হওয়ার খবর জানার পর সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবগত আছেন বলে জানা গেছে।এ বিষয়ে এক গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটির কথা আমি শুনেছি। জানার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে বলেছি। তারা অনুসন্ধানে নেমেছেন। তিনি যোগ করেন, এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।