• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাবধান করোনা তথ্য নিচ্ছে ডাকাত!


প্রকাশিত: ৯:৫৫ পিএম, ১৮ এপ্রিল ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার


স্টাফ রিপোর্টার : সাবধান করোনা তথ্য নিচ্ছে বাসায় আসছে সংঘবদ্ধ ডাকাত’রা! এরা পিপিই পরে ডাক্তার স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে। ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে কেউ বা‌ড়ি‌তে এলে আগে তার পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে জনসাধারণকে। পরিচয় নি‌শ্চিত হওয়া ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দিতে সতর্ক করা হয়েছে পু‌লিশ সদর দপ্তর থেকে।

এ জন্য ৯৯৯ এই নম্বরে বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে। এ বিষয়ে পুলিশ অফিসারদেরও একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।