• রোববার , ২৬ জুলাই ২০২৬

সরকার দেশ ছাড়তে বাধা দিচ্ছে:এরশাদ


প্রকাশিত: ২:২৪ পিএম, ৬ ডিসেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

 

স্টাফ রিপোর্টার : অবশেষে প্রায় ১৫দিন পর বৃহস্পতিবার হঠাৎ করে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বনানী কার্যালয়ে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গাড়িতে করে বনানী কার্যালয়ে সামনে এলেও না নেমেই ফিরে গেছেন তিনি।

এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্য করে এরশাদ বলেন, আমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় নির্বাচন করেছি এবারও নির্বাচন করবো।

এরশাদ বলেন, নতুন মহাসচিবকে ভালোবাসতে হবে। পুরাতন মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকে সহযোগিতা করতে হবে। তাকে গাইড করতে হবে।নির্বাচনের আগে সরকার দেশ ছাড়তে বাধা দিচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, আমার ব্লাড শটেজ রয়েছে। আমার বয়স হয়েছে, চিকিৎসা করাতে বাইরে যেতে দেবে না। তোমাদের দোয়ায় জাতীয় পার্টি বেঁচে আছে। ভবিষ্যতেও বেঁচে থাকবে, কেউ আমাদের কিছু করতে পারবেন না।