• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সব অর্জনের জন্য ত্যাগের প্রয়োজন’


প্রকাশিত: ৫:৩৮ পিএম, ২৪ জুন ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

 

স্টাফ রিপোর্টার :  দেশে জন্য অন্য আর কোন রাজনৈতিক দল এতটা ত্যগ স্বীকার করেনি, এতটা নির্যাতন সহ্য করেনি যতটা আওয়ামী লীগ সহ্য করেছে; বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় এ কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘সব অর্জনের জন্য ত্যাগের প্রয়োজন। সেই নীতি মেনে চলেছি বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, শেখ মুজিবের আদর্শ অনুসরণ করে দেশের জন্য আত্মত্যাগ করার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।আওয়ামী লীগ অন্যতম একটি সুসংগঠিত দল উল্লেখ করে দলীয় প্রধান বলেন, ‘আওয়ামী লীগ অন্যতম একটি সংগঠিত দল। তাই শত আঘাত শর্তেও দলটি কখনও ছিন্ন ভিন্ন হয়নি।’