• রোববার , ২৬ জুলাই ২০২৬

শ্রীপুরে ধর্ষকের জিঘাংসায় ৪খুন


প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৭১ বার


গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : শ্রীপুরে ধর্ষকের জিঘাংসায় চার জন খুন হয়েছেন। ধর্ষক খুনীরা মালয়েশিয়া প্রবাসীর সুন্দরী স্ত্রী ও তার কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষনের পর খুন করেছে বলে থানার ওসি শামসুন নাহার জাতিরকন্ঠকে জানিয়েছেন।
ওসি জানান, সকালে নিহতের দেবর বাজার নিয়ে এসে দরজা নক করলে ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ।

সরেজমিনে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মা তার তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতেরা হলো- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

নিহত ফাতেমা আক্তারের দেবর প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। তার ভাইয়ের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। শ্রীপুর থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।