• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘শিগগির সাংবাদিকদের জন্য ইতিবাচক কিছু হবে’


প্রকাশিত: ১০:১১ পিএম, ২১ এপ্রিল ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার


তথ্যমন্ত্রীকে বিএফইউজে-ডিইউজে’র সাংবাদিক তালিকা হস্তান্তর

বিশেষ প্রতিনিধি : ‘করোনা মোকাবেলায় শিগগির সাংবাদিকদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় করোনা মোকাবেলা’র সহায়তা চেয়ে সাংবাদিকদের তালিকা গ্রহণকালে তথ্যমন্ত্রী বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ কে এসব কথা বলেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বিএফইউজে এবং ডিইউজে’র সাংবাদিকদের তালিকা তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এসময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএফইউজে ও ডিইউজে’র পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেয়া হয়েছে। তাদেরকে কিভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। একইসাথে কিভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।’

‘যেহেতু সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন এবং করোনা মোকাবিলাতেও তারা কাজ করছেন, আমরা আশা করছি, শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে আমরা সক্ষম হবো’ উল্লেখ করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ইতোমধ্যেই একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে, জানান ড. হাছান।