• রোববার , ২৬ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের উস্কানি ফের ১৬ আসামী


প্রকাশিত: ১:৫৯ পিএম, ৭ আগস্ট ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

বিশেষ প্রতিনিধি : শিক্ষার্থী আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেয়ার অভিযোগে আরো ১৬ ব্যবহারকারীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।

এর আগে মামলা দায়ের করা হয় ২৯ জনের বিরুদ্ধে। সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই অজয় কুমার বিশ্বাস বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা- মো. মাসুম, তারেক আজিজ, মনজিল মোরশেদ সাব্বির, নাফিস জামান, নুসরাত জাহান সোনিয়া, বাঁশেরকেল্লার তিনটি পেইজ, বিশ্ব তরুণ প্রজন্ম, জাতীয়তাবাদী সাইবার দল,

আকাইম্মা, জয়নাল আবেদীন, আর৯৯ ফেসবুক পেইজ, অপূর্ব চৌধুরী, জালিমের কারাগার ও লুমা সরকার।এর আগে ২ আগস্ট ২৯ ব্যবহারকারীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছিল।