• রোববার , ২৬ জুলাই ২০২৬

শিক্ষাঙ্গনে বিশেষ ট্রাফিক-প্রধানমন্ত্রীর যুগান্তকারী দৃষ্ঠান্ত


প্রকাশিত: ৪:৪৩ পিএম, ২ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

বিশেষ প্রতিনিধি : একেই বলে মেহনতী মানুষের প্রধানমন্ত্রী; শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী! সরকারবিরোধী ইন্ধনদাতা উস্কানিদাতাদের মুখে ছাই দিয়ে তিনি জয় করে নিলেন শিক্ষার্থীদের মন। শিক্ষাঙ্গনে বিশেষ ট্রাফিক পুলিশিং ব্যবস্থার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী যুগান্তকারী দৃষ্ঠান্ত স্থাপন করলেন।
একই সঙ্গে সব দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী জানালেন, সড়ক নিরাপদ রাখতে সরকার সব ব্যবস্থা নেবে।

রাজধানীতে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আজ মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করবে সরকার।প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে জানায়, খুব শিগগির নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে। এজন্য সব ধরনের পদক্ষেপ নেযার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দাবিগুলোর মধ্যে রয়েছে : ১ . শিক্ষার্থীদের জন্য শহীদ রমিজউদ্দিন স্কুলকে ৫টি বাস প্রদান ২. রমিজউদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ ৩. দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড বেকার এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে।