• রোববার , ২৬ জুলাই ২০২৬

শত ক্রোড়পতি ন্যাশনাল ব্যাংকের ডিএমডি বুলবুলকে দুদকে তলব


প্রকাশিত: ২:৩৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩৩ বার

বিশেষ প্রতিনিধি : শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সোমবার (৮ ফেব্রুয়ারি) কমিশনের সহকারী পরিচালক সাইদুজ্জামানের সই করা একটি চিঠি তাকে পাঠানো হয়েছে। চিঠিতে ডিএমডি বুলবুলকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় দুদক কার্যালয়ে সশরীরে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বুলবুলের বিরুদ্ধে সাদ মুসা গ্রুপসহ বড় বড় পার্টির কাছ থেকে কোটি কোটি টাকা উৎকোচ গ্রহণ, উৎকোচ নিয়ে জনবল নিয়োগ, নিজের ছেলে-মেয়েকে ব্যাংকে চাকরি দেওয়া, স্বনামে ও বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের একজন কর্মকর্তা জানান, বুলবুলের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে কমিশনের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিঠি গঠন করা হয়েছে।