• রোববার , ২৬ জুলাই ২০২৬

লাভ সেক্স অউর ধোঁকা’ আরিয়া খুন!


প্রকাশিত: ৩:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫৬ বার

ইন্ডিয়া প্রতিনিধি : ‘লাভ সেক্স অউর ধোঁকা’ বাঙালি অভিনেত্রী আরিয়া’র যোধপুর পার্কে রহস্যজনক মৃত্যু’র শিকার হয়েছে। এ বাঙালি অভিনেত্রীর পুরো নাম আরিয়া বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর রহস্যমৃত্যুর খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সিনেমহলে। পুলিশ সূত্রে খবর, বাড়ির ঘরের মেঝেতে মৃতদেহের পাশে মিলেছে রক্ত। তাহলে কি এটা খুন না আত্মহত্যা? উঠছে নানা প্রশ্ন। এর নেপথ্যেই বা কে??

বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে অন্যতম ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘ডার্টি পিকচার’। আরিয়ার দেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়ি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। অভিনেত্রীর বাড়ির পরিচারিকা জানিয়েছেন, “সকালে প্রথমে ফোন করেছিলাম, সুইচড অফ ছিল। পরে বেল বাজিয়ে দেখলাম সাড়া নেই। ঘরে ঢুকতেই দেখলাম পড়ে রয়েছে দেহ। উনি কখনও গল্প করতেন না। আমি বেল টিপলে উনি দরজা খুলে দিয়ে ভিতরে নিজের ঘরে চলে যেতেন। কুকুর নিয়ে সময় কাটাতেন। কখনও কোনও বন্ধুবান্ধবকেও আসতে দেখিনি।

আরিয়ার এক প্রতিবেশী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিনেত্রী নাকি অনেকদিন ধরেই একাকীত্বে ভুগছিলেন। ছোটবেলা থেকেই ওঁকে চিনি। আমার মায়ের কাছে একসময় পড়তে আসতেন। মৃত্যুটা সত্যিই দুঃখজনক। তাহলে কি একাকীত্বে ভুগে মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করলেন অভিনেত্রী? নাকি এটা খুন? পুলিশ অবশ্য খতিয়ে দেখছে যে আরিয়া সত্যিই মানসিক অবসাদে ভুগছিলেন কিনা।

সরেজমিনে জানা গেছে, শুক্রবার সকালে ঝুলবারান্দায় শেষ বার তাঁকে দেখা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। ফোনও বেজে যায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে।

আরিয়ার জন্ম কলকাতাতেই। তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি তাঁর। স্নাতকোত্তর শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতে।

পুলিশ সূত্রে খবর, যোধপুর পার্কের একটি বহুতলে থাকতেন অভিনেত্রী। তিন তলার ফ্ল্যাটের বিছানায় তাঁর দেহ পড়েছিল। নাকে রক্তের দাগ ছিল। ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। বমি লেগেছিল মুখে ও নাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলার জন্য তাঁর মৃত্যু হতে পারে। আরিয়া নেশাগ্রস্ত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।