• রোববার , ২৬ জুলাই ২০২৬

লাইফসাপোর্টে এটিএম শামসুজ্জামান প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা’য়-


প্রকাশিত: ১:৫৮ পিএম, ৯ মে ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

স্টাফ রিপোর্টার : লাইফসাপোর্টে অভিনেতা এটিএম শামসুজ্জামান। উন্নত চিকিৎসা সহায়তার জন্যে প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা’য় রয়েছেন এটিএম পরিবার। রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন এই বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান। দিন দিন এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসকদের বরাত দিয়ে তার ছোটভাই সালেহ জামান জাতিরকন্ঠ কে জানান, গত ২ দিন ধরে ভাইয়ের অবস্থা ভালো নেই। বুধবার (৮ মে) সকালে থেকে তার খাদ্যনালী চেপে যাওয়ায় চিকিৎসকরা ওষুধ দিয়ে জটিলতা দূর করার চেষ্টা করছেন।

পরিবারের তরফ থেকে এ অভিনেতাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তাবনা রাখা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক সন্তুষ্টির জন্য উনাকে দেশের বাইরে নিতে পারেন। কিন্তু এখানে যে চিকিৎসা চলছে বাইরেও সেই চিকিৎসায় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে এ অভিনেতা পরিবার।সালেহ জামান আরও বলেন, প্রধানমন্ত্রী ১০ তারিখে দেশে ফিরবেন। উনি আমাদের মুরব্বী। দেশে ফিরলে উনার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব ভাইয়ের ব্যাপারে। আল্লাহ যদি ততদিন উনাকে বাঁচিয়ে রাখেন।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হবে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।