• রোববার , ২৬ জুলাই ২০২৬

রিসোর্টে নারীবাজী-হেফাজত মামুনুলের ইজ্জত পাংচার


প্রকাশিত: ৯:৪২ পিএম, ৩ এপ্রিল ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮০৬ বার

সোনারগাঁও প্রতিনিধি : নানা ডামাডোলের মাঝে আজ ৩ এপ্রিল মামুনুল হক সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীসহ উঠলে স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে পাকরাও করেন। ওই রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে ওঠেন মামুনুল। তবে মামুনুল ওই নারী কে তার দ্বীতিয় স্ত্রী বলে দাবি করেন। এ ঘটনার জের ধরে দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারীসহ রিসোর্টে ফূর্তি করতে অবস্থান করছে। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার লোকজন রিসোর্টটি ঘেরাও করে।

পরে পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ওই রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্ত করেন। মুক্তির পরপরই হেফাজত কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে এক ‘নারীসহ’ তাকে অবরুদ্ধ করা হয়। সেই নারী তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। পরে পুলিশ গিয়ে মামুনুলকে উদ্ধার করে।

সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্ত হয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আপনারা শান্ত থাকুন।মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়ব। তিনি তার দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জাতিরকন্ঠ কে জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করলে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় জাতিরকন্ঠ কে বলেন, আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।মামুনুলের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন জাতিরকন্ঠ কে বলেন, আজকের এ ঘটনাটি একটি ষড়যন্ত্র নয় ব্রং এটি পুরনো ষড়যন্ত্রেরই অংশ। কারণ, অনেকদিন ধরেই মাওলানা মামুনুল হকসহ হেফাজতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

মামীকে নিয়ে যা বললেন ভাগ্নে-

শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মামুনুল হকের বিয়ে নিয়ে রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা মজলুম ইয়া আল্লাহ। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশমনদের হাতে এভাবে হেনস্তা হতে হবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের ওপর রহম করো। আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিলো ওরা। যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই। তুমি সব দেখছো আল্লাহ।