রায়হানের খুনী পুলিশরা লাপাত্তা

সিলেট রিপোর্টার : খুনের মামলা থেকে বাঁচতে সিলেটের সামারিবাজ পেটোয়া এসআই আকবরসহ চার পুলিশ এখন লাপাত্তা। ওরা কোথাও লুকিয়ে আছে বলে সন্দেহ করছে পিবিআই। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক আদেশে মামলাটি পিবিআইতে দেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জ্যোর্তিময় সরকার জাতিরকন্ঠ কে জানিয়েছেন- দুপুরে এক আদেশে মামলাটি পিবিআইতে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে মামলাটি পরিচালনা করবে পিবিআই। তিনি জানান, তবে বিকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শনিবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান উদ্দিন। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তান্নী বাদি হয়ে সোমবার সিলেটের কোতোয়ালী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।এদিকে আলোচিত এ ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সোমবার বিকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সকাল থেকে আকবরকে পুলিশ খুঁজলেও পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।



