• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘রাসায়নিক গুদাম থাকবেনা পুরান ঢাকায়’


প্রকাশিত: ২:৩২ পিএম, ৭ মার্চ ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনও গোডাউন থাকতে পারবে না বলে জানিয়েছেন । তিনি বলেন, ‘কারও ব্যবসা নষ্ট করতে চাইনা। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।

তিনি বলেন, ‘কিছু দিন আগে যে আগুনটা লাগল… এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এখানে দাহ্য পদার্থ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি।পুরান ঢাকার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন তারা রাখতে পারবে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘যে জিনিসটায় আগুন লাগতে পারে। এতবড় একটা ক্ষতি…. একবার নিমতলী হয়ে গেল। দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা। কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজেই এইখানে যে যত বাধাই দিক। কোনো বাধাই আমরা মানব না। আমরা কিন্তু সেটা নিয়ে যাব।’

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী।

এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।