• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘রাজাকার পুনর্বাসন করছে ড. কামালরা’


প্রকাশিত: ৪:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন ও বি. চৌধুরীরা ‘রাজাকার পুনর্বাসন করছে । এটা কোনভাবেই সরকার মেনে নেবে না।তিনি বলেন, ভোটের আগে শেখ হাসিনার পদত্যাগের দাবি, তথাকথিত নির্দলীয় সরকারের দাবি এবং সংসদ বাতিলের দাবি এই তিন দফা দাবি পূরণও এই মুহূর্তে আমাদের পক্ষে মানা সম্ভব নয়।

রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে যুক্তফ্রন্ট ও গণফোরামের সমাবেশে শেখ হাসিনার পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াসহ দণ্ডিত সকল অপরাধীদের কারাগার থেকে বের করার দাবি আইন আদালতকে অস্বীকার করার সামিল। গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখানোর সামিল।এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।