রাজশাহী বরিশাল নৌকা’র সিলেটে শংকা
বিশেষ প্রতিনিধি : তিন সিটি নির্বাচনে’ দুটিতে জয় নিশ্চিত হয়েছে নৌকার। ইতিমধ্যে সবার আগে জয় নিশ্চিত করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ওদিকে সিলেটে নৌকার কান্ডারি বদর উদ্দিন কামরান সামান্য পিছিয়ে ধানের শীষ প্রার্থীর কাছে।
রাজশাহী সিটির ১৩৮টি কেন্দ্রের মধ্যে সব কটির ফল পাও
য়া গেছে। তাতে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৭ হাজার ৯০২ ভোট।
নানা মাধ্যমে প্রার্থীদের কাছে বিভিন্ন কেন্দ্রের ফল আসছে। তারা তা প্রচার করছেন। এ ছাড়া নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারাও কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে।আজ সোমবার সকাল আটটা থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোট নেয়া হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত।
এই সিটি নির্বাচনে মেয়র পদে আরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই প্রতিবেদনে আপাতত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্য জানানো হলো।
বরিশাল সিটিতেও নৌকার জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে সিলেটে চলছে নৌকা-ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই। সামান্য ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন বিএনপির আরিফুল হক।
বরিশাল : বরিশাল সিটিতে ১২৩ কেন্দ্রের মধ্যে ৬৪টিতে পাওয়া ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯১৪ ভোট। অপর দিকে ৭ হাজার ৪৫০ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
সিলেট : সিলেট সিটিতে মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমদ (কামরান) ও আরিফুল হক চৌধুরী। সেখানে ১৩৪ কেন্দ্রের মধ্যে পাওয়া গেছে ৬২ কেন্দ্রের ফল। শেষ খবর পাওয়া পর্যন্ত বদর উদ্দীন কামরান সামান্য পিছিয়ে ধানের শীষের কাছে।



