• রোববার , ২৬ জুলাই ২০২৬

রাখে আল্লাহ মারে কে?


প্রকাশিত: ২:৫৪ পিএম, ১৮ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

 

 

 

ডেস্ক রিপোর্টার : রাখে আল্লাহ মারে কে? মহান এই প্রবাদ বাক্যটি বার বার সত্যে পরিণত হয়। কেরালার চারিদিকে তখন বন্যার পানিতে থই থই অবস্থা৷ ভেসে গেছে গোটা কেরালা রাজ্য ৷ মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷ঠিক তখনি এক সন্তানসম্ভবা মা প্রসব বেদনায় পড়লেন মহাবিপাকে!
কিন্তু আল্লাহর কৃপায় ওই সন্তান সম্ভ্যবা মা ও তাঁর নবজাতক রক্ষা পেলেন অলৈাকিকভাবে মহান আল্লাহর ইচ্ছায়।

জানা গেছে, কেরালায় শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে তা উঠেছে সাড়ে তিনশোর কাছাকাছি। দুর্বিসহ হয়ে উঠেছে কেরালাবাসীর জীবন ৷এরই মধ্যে সন্তানসম্ভবা মহিলা পড়লেন বিপদে ৷ চারিদিকে যখন বাঁচার জন্য হাহাকার ৷ বন্যা গ্রাস থেকে নিজেকে রক্ষার তাগিদ, তখনই শুরু হলো প্রসব যন্ত্রণা! ব্যথার তীব্রতা যখন বেড়ে চলল, মহিলা দিশেহারা হয়ে পড়লেন। এই অবস্থায় চারদিকে থই থই করা পানি ঠেলে কোথায় যাবেন তিনি?

এমন সময় আকাশে তিনি শুনলেন হেলিকপ্টারের ভারি আওয়াজ। ওই নারীর বাড়ির ছাদের ওপরে এসে থেমেছে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ৷ সেখান থেকে দ্রুত নেমে আসেন একজন ডাক্তার ৷ প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা নারীর শারিরীক অবস্থা পরীক্ষা করেন। সিদ্ধান্ত দেন হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে৷সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে নেমে আসে বেল্ট ৷ এই বেল্টে বেঁধেই সন্তানসম্ভতা এই নারীকে তুলে নেয়া হল হেলিকপ্টারে৷তারপর সোজা হাসপাতালে ৷ অল্পক্ষণ পরে কোল জুড়ে আলো করে এল পুত্রসন্তান। চিকিৎসকের কথায়, দেরি হলে তাকে প্রাণ বাঁচানো মুশকিল হতো ৷