• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘যেকোনো মুহূর্তে গ্রেফতার হবে-মোয়াজ্জেম’


প্রকাশিত: ২:৪৪ পিএম, ১২ জুন ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না বিষয়টা ঠিক না। তার বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশেই আছে। আর যেকোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে। বুধবার (১২ জুন) কারা অধিদফতরে উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চ্যানেল ৭১

এ ছাড়া আলোচিত পুলিশের ডিআইজি মিজান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজান ঘুষ কেন দিয়েছে? নিশ্চয়ই তার কোনো দুর্বলতা আছে। তা না হলে সে ঘুষ কেন দেবে? দুর্বলতা ঢাকতে সে ঘুষ দিয়েছে। ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। ডিআইজি মিজানের বিরুদ্ধে আগের অভিযোগের ভিত্তিতে বিচার এখনও প্রক্রিয়াধীন।