ম্যাজিক ঝড়ে দিল্লীর সিংহাসনে মোদী

চন্দ্রবাবু নায়ডু, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়বতী-অখিলেশরা যে জোট গড়ার চেষ্টায় ছিলেন, নিজেদের রাজ্যেই শোচনীয় ফল তাঁদের। পশ্চিমবঙ্গে এক ধাক্কায় আসন বাড়ছে বিজেপির। উত্তরপ্রদেশেও বিজেপি ৫০টির কাছাকাছি আসন পেতে পারে বলে ইঙ্গিত। অন্ধ্রে ব্যাপক উত্থান ওয়াইএসআরসিপির।ভোটের ফলের আভাস মিলতেই সেনসেক্সে ফের সোনার দৌড়। নতুন উচ্চতায় পৌঁছে প্রথম বার ৪০ হাজারের ঘরে পৌঁছে গেল মুম্বই শেয়ার সূচক। তাল মিলিয়ে রেকর্ড উত্থান নিফটিরও। এক সময় ১০০০ পয়েন্ট উপরে উঠে যায় সেনসেক্স। তবে বেলা বাড়তে কিছুটা নীচে নেমেছে সেনসেক্স ও নিফটি।
বিরোধীদের কাছে কার্যত তুরুপের তাস ছিল উত্তরপ্রদেশ। কারণ, আসন সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বড় এই রাজ্যে দীর্ঘ দিন বাদে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি এক হয়ে ভোটে লড়েছে। সঙ্গে ছিল অজিত সিংহের আরএলডি-ও। কিন্তু তাতেও ফল আশানুরূপ নয় বললেই চলে। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির ৭১টি থেকে আসন কমলেও ৫০ এর কাছাকাছি থাকার সম্ভাবনা। জোটের ঝুলিতে যেতে পারে ২৫টির মতো আসন।
এর আগে দিল্লীর মসনদে কে তা নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল দিল্লীকা লাড্ডু উৎসব কে মাতাবেন? কে পাচ্ছেন দ্ল্লিীর সিংহাসনে মোদী মায়াবতী না রাহুল! দিল্লীর ম

সনদ দখলে কর্মীদের লাড্ডু প্রস্তুত! কিন্তু কে বসছেন দিল্লীর মসনদে? তা নিয়ে চলছে নানা জল্পনা এবং নানা সমিকরন নানা অংক। মোদীর মসনদ উল্টে দিতে প্রস্তুত বিরোধীরা একজোট হয়ে বসে ছিল। কিন্তু সবার গনেশ উল্টে দিয়েছেন মোদী।সবার লক্ষ্য ছিল একটাই, কোনও ভাবে এনডিএ যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন সর্বশক্তি দিয়ে বিকল্প সরকারের চেষ্টা হবে।
কংগ্রেসের ‘ওয়ার-রুম’-এ আজ আহমেদ পটেল, সীতারাম ইয়েচুরি, প্রফুল্ল পটেলরা বৈঠক করেন। ভিডিয়ো কনফারেন্সে কথা হয় চন্দ্রবাবু নায়ডু, শরদ পওয়ারের সঙ্গেও। পওয়ার নবীন পট্টনায়ক, চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডির সঙ্গে যোগাযোগ করেছেন। জগন অবশ্য নিজের তাস খেলেননি। মায়াবতীও স্পষ্ট করেছেন, যে শিবির তাঁকে প্রধানমন্ত্রী করবেন, তিনি সে দিকে।শরিক ও দলের শীর্ষ নেতাদের জনে জনে নরেন্দ্র মোদী-অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, সরকার গড়ছেন তাঁরাই। ভোটের ফলের এক দিন আগে বিজেপিতে তাই আগামিকালের প্রস্তুতি তুঙ্গে।এক একটি কেকের ওজন সাত কেজি। তাতে আবার লাড্ডু বসানো।



