• রোববার , ২৬ জুলাই ২০২৬

মেয়েরাই ভালো করছে জিপিএ-৫ সেরা


প্রকাশিত: ৩:১৮ পিএম, ৬ মে ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার


স্টাফ রিপোর্টার : এবারও মেয়েরা ভালো করলো এসএসসিতে। ভালো ফলাফল করায় উচ্ছসিত মেয়েরা। মায়েরা তো উচ্ছসিত হয়ে মেয়ে জড়িয়ে ধরে পাপ্পি দিচ্ছিল। মেয়েরাও তেমনি পাসের আনন্দে উদ্বেলিত। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফলাফলে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।এ ছাড়া ছাত্রদের তুলনায় জিপিএ–৫ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী। ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ–৫ পেয়েছে। অন্যদিকে, ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ–৫ পেয়েছে। এবার পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। অন্যদিকে, ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় কম ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে বেশি।