মুনিয়ায় ধরা লেডিকিলার শিল্পপতি বসুন্ধরার আনভীর

শফিক রহমান : অবশেষে লেডিকিলার শিল্পপতি সায়েম সোবহান আনভীরের দম্ভচূর্ণ। রাজধানীর গুলশানে অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার মোসারাত জাহান মুনিয়া হত্যারহস্যে সম্পৃক্ততার ভিত্তিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ওদিকে
মুনিয়ার ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ হয়েছে। তবে এ বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের কোনো বক্তব্য দিতে রাজি হননি। ময়নাতদন্ত শেষে আজ (২৭ এপ্রিল) মুনিয়ার নিথর দেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
সোমবার (২৬ এপ্রিল) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হলেও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটিতে মুনিয়া একা থাকতেন এবং এক শিল্পপতির যাতায়াত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের এই বাড়িতে গেল মাসের ১ তারিখে ভাড়া আসেন তিনি। বাসাটির ভাড়া ছিল ১ লাখ টাকা। বাসায় একাই থাকতেন কলেজছাত্রী মুনিয়া। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বাসার তিন তলার ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।এ ঘটনার পর সোমবার রাত দেড়টার দিকে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
পুলিশ জাতিরকন্ঠ কে জানায়, শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আইনগত বিষয় বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সম্প্রতি ওই শিল্পপতির সঙ্গে মুনিয়ার মনোমালিন্যের কারণেই এই আত্মহত্যা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সায়েম সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা-
রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন জাতিরকন্ঠ কে জানান, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের একটি বাসা থেকে ২১ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।



