• রোববার , ২৬ জুলাই ২০২৬

মানহীন রিপোর্ট সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের


প্রকাশিত: ৫:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৯ বার

মেডিকেল রিপোর্টার : রাজধানীর মৌচাক এলাকায় অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবার অভিযান চালিয়েছে র‍্যাব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ দল।অভিযানে মেয়াদোত্তীর্ন রিএজেন্ট, বিপুল পরিমাণ সার্জিকাল পণ্য যেগুলো অনেক বছর আগের সেগুলো পাওয়া গিয়েছে। এছাড়া এখানের ল্যাবে তৈরি করার রিপোর্টগুলো কোনটাই সঠিক নয়। মানহীন রিপোর্ট দিয়েই এই হাসপাতাল রোগীদের টাকা হাতিয়ে নিচ্ছিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এই অভিযান।

র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন রিএজেন্ট পাওয়া গেছে। অভিযানে হাসপাতালের কাগজপত্রসহ বিভিন্ন ইউনিটের যন্ত্রপাতি পরীক্ষা করা হবে। অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানকারীরা।ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জাতিরকন্ঠ কে বলেন, মেয়াদোত্তীর্ন রিএজেন্ট, বিপুল পরিমাণ সার্জিকাল পণ্য যেগুলো অনেক বছর আগের সেগুলো পাওয়া গিয়েছে।

তিনি বলেন, এখানকার ল্যাবে তৈরি করার রিপোর্টগুলো কোনটাই সঠিক নয়। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে কারো কোন অনুমতির প্রয়োজন নেই। চিঠিতে অনুমতির কথা বলা নেই, সমন্বয়ের কথা বলা হয়েছে। ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া বলেন, নবায়নের জন্য প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।