‘মানবিক ঢাকা’ ১৫ আগস্ট ৩০হাজার মানুষ খাওয়াবে’

বিশেষ প্রতিনিধি : আজ মঙ্গলবার রাত পোহালেও শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই মহান দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার মানবিক ঢাকার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ঠ রাজনীতিবিদ আদম তমিজি হক এককভাবে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকায় তিনি ১৫টি স্থানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এ সম্পর্কে আদম তমিজি হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাতিরকন্ঠ কে জানালেন, আসলে যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা একটা পতাকা পেতাম না।
সেই মহানায়ক আজ নেই তাই তাঁর স্বপ্নের বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই মানবিক ঢাকার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।এই মানবিক ঢাকার উদ্যোগে ১৫ আগস্ট আমরা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রায় ৩০ হাজার মানুষের খাবারের আয়োজন করেছি।মানবিক ঢাকার কর্মকর্তারা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক ঢাকার স্বপ্নদ্রষ্টা আদম তমিজি হকের উদ্যোগে নিম্নের ১৫ টি স্হানে দোয়া ও খাবার বিতরন করা হবে:
১. মোহম্মদপুর কেন্দ্রীয় কলেজ। সকাল ৯ টায় ২. জাকির হোসেন রোড, মোহম্মদপুর। সকাল ৯:৩০ ৩. মিরপুর ১৪ নং বড় মাদ্রাসা। সকাল ১১:০০
৪. পল্লবী মহিলা কলেজের পাশে, মিরপুর ১২। সকাল ১১:৩০ ৫. বাগানবাড়ী মোড়, মানিকদি ক্যান্ট। দুপুর ১২ টা ৬. উত্তরা হাউজ বিল্ডিং। দুপুর ১:০০ টা ৭. দক্ষিণখান নদ্দাপাড়া। দুপুর ১:৩০ ৮. এয়ারপোর্ট স্টেশান চত্বর।
দুপুর ১:৩০ টা ৯. নদ্দা সরকার বাড়ী। দুপুর ২:০০ টা ১০. মেরুল বাড্ডা। দুপুর ২:০০ টা ১১. শাহজাদপুর লেক পাড়। দুপুর ২:৩০ মি.
১২. মহাখালী টিএন্ডটি ৫ টি এতিমখানা। দুপুর ৩:০০ টা ১৩. কড়াইল এরশাদ মাঠ। দুপুর ৩:১৫ মি. ১৪. মহাখালী সাততলা বস্তি। দুপুর ৩:৩০
১৫. তেঁজগাও হক সেন্টার। বিকাল ৪:০০ টা
এদিকে ‘মানবিক ঢাকা’র উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বুধবার বিকেল চারটায় বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে তেজগাঁও হক সেন্টারের সামনে। এখানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ‘মানবিক ঢাকা’র চেয়ারম্যান জননেতা আদম তমিজি হক।



