• রোববার , ২৬ জুলাই ২০২৬

মাদ্রাসার টেনশন-মারা গেলেন আল্লামা শাহ আহমদ শফী


প্রকাশিত: ৮:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৮০ বার

বিশেষ প্রতিনিধি : পদত্যাগ করে ও মাদ্রাসার টেনশন-শেষমেষ মারা গেলেন দেশের খ্যাতনামা আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শফী। হেফাজত আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আলাদা আলাদা বার্তায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর নেতা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি জাতিরকন্ঠ কে বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি মারা যান।

তার ইন্তেকালের খবরে সারাদেশে আলেম-উলামা ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শতবর্ষী এই মানুষটির চলে যাওয়া অনেকটা স্বাভাবিক হলেও শেষ মুহূর্তে তার মনে কষ্ট ছিল বলে জানিয়েছেন স্বজনরা। ৩৪ বছর ধরে দেশসেরা যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদে তিনি ছিলেন সেই হাটহাজারী মাদ্রাসা থেকে মাত্র একদিন আগে পদত্যাগ করেন তিনি।

ছাত্রদের বিক্ষোভের মুখে আল্লামা শফী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেও এর জন্য অনেকটা বাধ্য হন তিনি। ছাত্ররা তার ছেলে আনাস মাদানীকে বহিষ্কারের পাশাপাশি তাকেও মহাপরিচালক পদ থেকে সরে যাওয়ার দাবি তুলেছিল। শেষ পর্যন্ত ছাত্রদের বিক্ষোভ-ভাঙচুরে অনেকটা বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন।

দেশের শীর্ষ কওমি আলেম ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।জানা গেছে, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার পরপরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। শুক্রবার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা শাহ আহমদ শফী একজন ইসলামি ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমির। তিনি একইসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান। তিনি দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।শাহ আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম ও ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় শিক্ষালাভ করেন। শফী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে হেফাজতে ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন।