• রোববার , ২৬ জুলাই ২০২৬

মাঝ পদ্মায় ডুবোচরে আটকা ফেরি


প্রকাশিত: ৪:০৬ পিএম, ৭ আগস্ট ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

ফরিদপুর প্রতিনিধি : শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই একটি ফেরি মাঝ পদ্মায় ডুবোচরে আটকা পড়েছে। তলা ফেটে পানি ঢুকছে ফেরিটিতে। মঙ্গলবার সকাল ৯টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে বিকল্প চ্যানেলের মুখে এ ঘটনা ঘটে। ডাম্ব ফেরিটিতে ৬টি বাসসহ ২০টি যানবাহন রয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও কোস্টগার্ড। লঞ্চে করে ঘাটে নিয়ে আসা হয়েছে যাত্রীদের। বর্তমানে পাম্পের মাধ্যমে ফেরিতে ঢুকে পড়া পানি অপসারণ করা হচ্ছে।বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, পানি অপসারণের কাজ শেষ হলে ফেরিটিকে ঘাটে নেয়া হবে।