• রোববার , ২৬ জুলাই ২০২৬

মহাজোট ১৬১ বিএনপি জোট-৫


প্রকাশিত: ১০:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২১৮ বার

 

বিশেষ প্রতিনিধি : সর্বশেষ-রোববার ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ ও মহাজোট ১৬১ আসনসহ জাতীয় পার্টির লাঙ্গল ২০ বিএনপি-২ আসন, ঐক্যফ্রন্ট ৩টি আসন পেয়েছেন।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনেরফলাফল বেসরকারিভাবে ঘোষণা অব্যাহত রয়েছে। এতে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন মোট ৩৯টি আসনে। এ ছাড়া আওয়ামী লীগের শরিক জাতীয় জাতীয় পার্টি ২০টি আসনে এবং সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি আসনে জয় পেয়েছে। আর ধানের শীষ প্রতীকের জয় পেয়েছেন দুজন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে বিজয়ী যারা :

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩ মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ, নাটোর-১ জুনাইদ আহমেদ পলক, মাগুরা-২ ড. বীরেন শিকদার, নড়াইল-১ কবিরুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মোর্ত্তজা, বগুড়া-১ আবদুল মান্নান, পাবনা-২ আহমেদ ফিরোজ কবির, মেহেরপুর-১ ফরহাদ হোসেন, নড়াইল-১ কবিরুল হক, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ ইমাজউদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫

নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ ইসরাফিল আলম, পাবনা-৪ শামসুর রহমান শরীফ, চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আলী আজগার, চাঁদপুর-১ মহিউদ্দিন খান আলমগীর, বগুড়া-৫ হাবিবর রহমান, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ ফজলুল হক চাঁন, ময়মনসিংহ-১ জুয়েল আরেং, ময়মনসিংহ-৫ কে এম খালিদ, ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন, নেত্রকোনা-১ মানু মজুমদার, নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৪ রেবেকা মমিন, রংপুর-৬ শিরিন শারমিন চৌধরী, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, কুড়িগ্রাম-৩ এম এ মতিন, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, টাঙ্গাইল-২ তানভীর হাসান।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে লাঙ্গল প্রতীকে বিজয়ী :

রংপুর-৩ আসনে হু‌সেইন মুহম্মদ এরশাদ, ময়মন‌সিংহ-৪ বেগম রওশন এরশাদ, লালমনিরহাট-৩ জি এম কা‌দের, রংপুর-১ ম‌সিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৩ ‌মেজর (অবসরপ্রাপ্ত) রানা সোহাম্মদ সো‌হেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-২ প‌নির উদ্দিন আহ‌মেদ, গাইবান্ধা-১ ব্যা‌রিস্টার শা‌মিম হায়দার পা‌টোয়ারী, বগুড়া-২ শ‌রিফুল ইসলাম জিন্না, ব‌রিশাল-৬ নাস‌রিন

জাহান রতনা, পি‌রোজপুর-৩ ডা. রুস্তম আলী ফরাজী, ময়মন‌সিংহ-৮ ফকরুল ইমাম, কি‌শোরগঞ্জ-৩ মু‌জিবুল হক চুন্নু, ঢাকা-৪ সৈয়দ আবু হো‌সেন বাবলা, ঢাকা-৬ কাজী ফি‌রোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হো‌সেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সে‌লিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, ফেনী-৩ লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসউদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিজয়ী যারা : বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বগুড়া-৪ রেজাউল করিম তানসেন।