• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভয়াল করোনার থাবা ৮০০০


প্রকাশিত: ৪:২৫ পিএম, ১ মে ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার


বিশেষ প্রতিনিধি : এবার দেশে ভয়াল করোনার থাবা ৮০০০ ছাড়ালো। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। যদিও গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। তবে দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। আজ শুক্রবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার ৫৬৪ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৪ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়।সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছ ৭০ হাজার ২৩৯ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে সুস্থ ১৭৪ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।