ভোট উসকানি গুজবভিডিওকারী ৮পাকরাও
স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব ও উসকানিমূলক ভিডিও’ ছড়ানোর দায়ে আটজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে ঢাকার মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান।তিনি জাতিরকন্ঠ কে বলেন, র্যাব-২ এর একটি দল নজরদারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। আটকদের কাছ থেকে ভিডিও করার বিভিন্ন সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।



