• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটে খালেদা’কে চাই: ইসিতে ফখরুল


প্রকাশিত: ৭:০৭ পিএম, ১৪ নভেম্বর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

বিশেষ প্রতিনিধি : ভোটে খালেদা’কে চান ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া ‘ফলপ্রসূ’ নির্বাচন হবে না বলে কমিশনকে তিনি জানিয়েছেন।বিএনপি মহাসচিব বলেছেন, উনারা (ইসি) বলছেন, তারা দেখবেন। কিন্তু সংয়শয়ে শংকিত ফখরুল।

ওদিকে দাবি পূরণে নির্বাচন কমিশনের আশ্বাসে জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতা কামাল হোসেন সন্তুষ্ট হলেও ফখরুল অসন্তুষ্ট বলে মত প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আমাদের নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর।

নির্বাচন পেছানোসহ নানা দাবি নিয়ে বুধবার বিকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে দুই ঘন্টাব্যাপী বৈঠক করে ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন সাংবাদিকদের বলেন, (আলোচনায়) আমরা সন্তুষ্ট। আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। ভোটের বাকি সময়ে একই রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ইসির কাছ থেকে পেয়েছেন বলে জানান তিনি।

আলোচনায় আশ্বস্ত হয়েছেন কি না- প্রশ্নে বিএনপি মহাসচিব ফখরুল সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি জানান, তারা ভোট পেছানো, ইভিএম ব্যবহার না করা, প্রশাসনে রদবদল, সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কিছু বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া ‘ফলপ্রসূ’ নির্বাচন হবে না বলে কমিশনকে জানিয়েছেন বিএনপি মহাসচিব।উনারা (ইসি) বলছেন, তারা দেখবেন, বলেন ফখরুল।

দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে সংঘাতের দিকটি দেখিয়ে এর জন্য সরকার ও পুলিশকে দায়ী করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশের জন্য এটা একেবারেই শুভ লক্ষণ না।ফখরুল মনে করেন, নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।নির্বাচন কমিশন প্রথম দফার তফসিলে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করলেও নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল ঐক্যফ্রন্ট।

এরপর ইসি নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করে পুনঃতফসিল দিলেও তাতে সন্তুষ্ট নয় বিএনপি ও তাদের শরিকরা। এরপর তারা ইসিতে গেলেন। ইসির সঙ্গে বৈঠকে কামাল ও ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ; কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার; জেএসডির আবদুল মালেক রতন, শহীদ উদ্দিন স্বপন; গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ এবং গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও মোকাব্বির খান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা চলে যাওয়ার পরপরই নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন দীপু মনি, ফজিলাতুন নেসা বাপ্পী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন।