• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটের হাওয়া :পরীক্ষা শেষ ১০ডিসেম্বর


প্রকাশিত: ৫:৫৯ পিএম, ৩১ অক্টোবর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮১ বার

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বার্ষিক পরীক্ষা শেষ করতে শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিদের্শনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব হেলালউদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ভোটের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং একইসাথে শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করবেন। সেজন্য ১০ ডিসেম্বরের পূর্বেই যেন সকল স্কুলগৃহ ফ্রি করে দেওয়া হয় এজন্য আমরা তাদের সঙ্গে সেভাবে কথা বলেছি।’

বর্তমান সরকারের মেয়াদ শেষে ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগে থেকেই ডিসেম্বরের মধ্যে ভোট করার প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের।আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে তফসিল ঘোষণার পর পরই বিভিন্ন এলাকায় যেন শান্তিপূর্ণ অবস্থান থাকে সেজন্য আমরা সন্ত্রাসী, মাদক সেবনকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা প্রদান করেছি।’

এ ছাড়া সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচিতেও পরিবর্তন এনেছে সরকার। আগামী ১১-১৮ ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা ৬ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যকম গ্রহণ বিষয়ে ২৩টি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।