• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভারতে বীর পাইলট পাকিস্তানে অপরাধি!


প্রকাশিত: ৭:৫৩ পিএম, ১ মার্চ ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

 

ডেস্ক রিপোর্টার : ভারতে বীর পাইলট পাকিস্তানে অপরাধি হলেও তাকে ফেরত দিচ্ছে দেশটি। আজ বিকেলে পাকিস্তানের ওয়াঘা সিমান্তে আনা হয়েছে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। বাংলাদেশ সময় আজ রাত ৭টা ৩৫ মিনিটে ভারতীয় এনডিটিভির খবরে দেখা গেছে, ওয়াঘা সিমান্তের আনুষ্ঠানিকতা এখন শেষ হয়নি। সেখানে ভারতীয় সংবাদ মাধ্যমসহ ভারতীয় লোকজনের ভীড় ক্রমাগত বেড়েই চলেছে। গত বুধবার একটি পাকিস্তানী যুদ্ধবিমানকে গুলি করে নামান অভিনন্দন বর্তমান, তারপরেই তাঁর বিমানটিও পড়ে যায় এবং তাঁকে আটক করে পাকিস্তান।

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাক সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে তাঁর এক প্রস্থ মেডিক্যাল চেকআপ হয়। পাক রেঞ্জার্স-এর ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে।

সকালে তাঁকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটে নাগাদ নিয়ে আসা হয় ওয়াঘা-আতারি সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন সেনা ও এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরা। অভিনন্দনকে স্বাগত জানাতে এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূর হাজির হয়েছেন।এ দিন সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা-আতারি সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সীমান্তের এ পারে কখন আসবেন অভিনন্দন।