ব্যবসায়ীদের টাকা লুটেরা সাঈদ খোকন বলছে ইন্ধনদাতা তাপস!

বিশেষ প্রতিনিধি/কোর্ট রিপোর্টার : : ব্যবসায়ীদের টাকা লুটেরা সাঈদ খোকন বলছে ইন্ধনদাতা তাপস! রাজধানীর ফুলবাড়িয়ার তিন মার্কেটের অবৈধ দোকানদারদের বৈধতা দেয়ার নাম করে কয়েক’শ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসএসসি) এর সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ওদিকে মামলা নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাবার চেষ্ঠা করে বলেছেন, ওই মামলার ইন্ধনদাতা হিসেবে সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক (দ্রুত বিচার-১) আশেক ইমামের আদালতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে ৩০ ডিসেম্বর আদেশ দেবেন বলে জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মালিকানাধীন ওই মার্কেটটির তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর অভিযান শুরু করেন ডিএসসিসির কর্মকর্তারা। ওইদিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের পর উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে প্রায় ৩০০ দোকান ভেঙে ফেলা হয়। যদিও ক্ষতিগ্রস্ত দোকানিরা সেদিন অভিযোগ করেন, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় (এক বছর আগে) নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে কয়েক’শ কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে। আদালতে মামলার শুনানি চলাকালে অনেক ব্যবসায়ী ভাড়ার রশিদ দেখান জাতিরকন্ঠকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মালিকানাধীন ওই মার্কেটটির তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর অভিযান শুরু করেন ডিএসসিসির কর্মকর্তারা। ওইদিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের পর উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে দোকানগুলো ভেঙ্গে ফেলে ডিএসসিসি।ওদিকে মামলা প্রসঙ্গে সাঈদ খোকন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাবার চেষ্ঠা করে বলেছেন, ওই মামলার ইন্ধনদাতা হিসেবে সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সাঈদ খোকন বলেন, সবাই বলছে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছেন। এতে করে তার (তাপস) নিজের ও দলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। তবে তিনি যে তার লোকজন দিয়ে দোকানদারদের কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আদায় করেছেন সে সম্পর্কে কোন বক্তব্য দিতে চান না। বরং তিনি দাবি করেন এসব ভুয়া।এদিকে মামলায় সাঈদ খোকনের পাশাপাশি সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মাজেদ, জনৈক কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী দেলোয়ার হোসেন দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। পরে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যোগাযোগ করলে তৎকালীন মেয়র অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করে দোকান বরাদ্দ নেয়ার কথা বলেন। এরপর ক্ষুদ্র ব্যবসায়ীরা আসামি কামরুল হাসান, হেলেনা আক্তার ও আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।



