• রোববার , ২৬ জুলাই ২০২৬

বেয়ারা ছাত্রলীগার-পদ না পেয়ে পর্যটক গাড়ি ভাংচুর


প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৫ নভেম্বর ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়ক অবরোধ করেছেন। অবরোধ চলাকালীন পর্যটকদের গাড়িতে হামলা ও অন্তত ৪টি গাড়ি ভাংচুর হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে। জানা গেছে, গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে।

এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা রোববার সড়কপথ অবরোধের ডাক দেয়। বিক্ষুব্ধরা সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়ীগুলো পৌঁছালে হামলা ও ভাংচুর চালানো হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব জাতিরকন্ঠ কে জানান, পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাংচুর হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের।