• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বেশি পড়ালে মেয়ে টানাটানি করে পুরুষ’


প্রকাশিত: ৭:৫২ পিএম, ১১ জানুয়ারী ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার

 

হাটহাজারী প্রতিনিধি : ‘বেশি পড়ালে মেয়ে টানাটানি করে পুরুষ’রা তাই মেয়েদেরকে স্কুল-কলেজে না দিতে অনুরোধ করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি। তিনি বলেন, মেয়েদের স্কুল-কলেজে দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানো যেতে পারে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে এ কথা বলেন আহমদ শফি। সেখানে তিনি মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন।আহমদ শফি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না।

ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান… পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা… মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সাথে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।’

এ সময় পুরুষদের সুন্নত মোতাবেক দাড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন আহমদ শফি।