• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে দুর্নীতি-সিমের পেটে ৯ কোটি


প্রকাশিত: ২:৩৮ এএম, ২৬ আগস্ট ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

বিশেষ প্রতিনিধি : এবার বিশ্বব্যাংকের করোনা সুরক্ষা সরঞ্জাম প্রকল্পে দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। অভিযোগ স্বাস্থ্যকর্মীদের জন্য নিম্নমানের মাস্ক কিনে ৯কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিম করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাংকের এই করোনা সুরক্ষা সরঞ্জাম প্রকল্পে দুর্নীতির ঘটনায় মঙ্গলবার বিকেলে, সিম করপোরেশনের প্রায় দুই লাখ মাস্ক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জব্দ মাস্কগুলো এখন পড়ে আছে সরবরাহকারী প্রতিষ্ঠান সিম করপোরেশনের গুদামে। অথচ তারা এরইমধ্যে তুলে নিয়েছে ৯ কোটি টাকা। মাস্কের বক্সের গায়ে এফডিএ, সিই সার্টিফাইড লেখা থাকলেও, এফডিএর ওয়েবসাইটে এই কোম্পানির নামই নেই। এসব মাস্ক আমদানিতেও নেয়া হয়নি ঔষধ প্রশাসনের অনুমতি। সিম করপোরেশনের মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।