• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিশ্বনবী’কে কটুক্তি ব্যাঙ্গচিত্র ম্যাক্রো’র উস্কানি-বিক্ষুদ্ধ বিশ্ব


প্রকাশিত: ১০:২২ পিএম, ২৫ অক্টোবর ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪২৮ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : ফ্রান্সে বিশ্বনবী (সা.) কে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বাংলাদেশসহ বিক্ষুদ্ধ সারা বিশ্ব। গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলী এলাকায় বিশ্বনবী (সা.) কে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র আঁকায় স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়।পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়ে ছিলেন। তারপর তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়।

এদিকে সাড়ে পাঁচ বছর আগে হজরত মোহাম্মদ (সা.) বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট জানিয়েছেন, হজরত মুহাম্মদের (সা.) বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ও এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।মোহাম্মদ (সা.)-এর কার্টুন বন্ধে ব্যবস্থা না নেয়া এবং শার্লি এবদোর পক্ষে অবস্থান নেয়ার পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়ছে মুসলিম দেশগুলো।

বিক্ষোভ ইসরাইলেও-

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। দেশটিতে বসবাসরত আরব মুসলিমরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে রাজধানী তেল আবিবের জাফা শহরে কয়েকশ মুসলিম জড়ো হয়ে ইসরাইলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এরিক ডেননের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাসেও পাথর নিক্ষেপ করেন। বিক্ষোভ দমাতে গুলি করা হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়ছে ইসরাইলি সংবাদমাধ্যম।

ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।

দূতাবাস অভিমূখে গণমিছিল:

এদিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ম্যাঁক্রো’র উসকানি-

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।ম্যাঁক্রোর এসব কাজ ইসলাম ফোবিয়াকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। রোববার এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন। ইমরান খান বলেন, ইউরোপীয়ান নেতা ভেবেচিন্তে নিজ দেশ ও বিশ্বের মুসলিমদের উসকানি দিয়েছেন।

টুইটারে ইমরান লিখেছেন, ‘এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাঁক্রো চরমপন্থা দূর ও এটিকে ছাড় দেওয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিককরণ করলেন, যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়।’
আরকটি টুইটে ইমরান বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, যেসব সন্ত্রাসী মুসলিম, শ্বেত শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের ওপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন।’

ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।এর আগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।