‘বিএনপি জামাত’দের মানুষ বর্জন করছে’
স্টাফ রিপোর্টার : ‘বিএনপি জামাত’দের মানুষ বর্জন করছে’ আজকে নির্বাচনে্ বিএনপি-জামায়াত আর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারবেনা। আজকে নির্বাচনের পর থেকে তারা এমন উপায় আর পাবে না। বিএনপি-জামায়াত আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেনা। কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ।
রোবার সকালে ঢাকা-১০ আসনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর গণামধ্যমকর্মীদের সামনে কথাগুলো বলেন জয়। এ সময় জয় আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড চালাচ্ছে, সহিংসতা করছে, তারা আজকের পর আর কোনো প্রকার নাশকতা ও হত্যাকাণ্ড করতে পারবেনা।
পাশাপাশি যুদ্ধাপরাধীদের নিয়ে যারা রাজনীতি করছেন তাদের ভোট না দেয়ার আহবান জানিয়ে জয় বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা আমার দেশের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। উন্নয়নের জন্য বাংলার মানুষ নৌকায় ভোট দেবে, আমরা যেন উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে পারি, সে জন্য মানুষ নৌকায় ভোট দেবে।’
এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জয় আরও বলেন, আমরা সবাই জানেন পিএনপি-জামায়াতা কয়েক মাস ধরেই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। দেশের বাইরে অনেকে দেশের সঙ্গেই এ বিষয়ে লবিং করছে। সাধারণ মানুষের মতো তারা নিজেরাও জানে তাদের আর উপায় নেই। এই জন্য তারা আওয়ালী লীগের লোকদের হত্যা করি নিজের লোক বলে চালিয়ে মানুষকে ভিভ্রান্ত করছে। অপরাধ করে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার অভিযোগ করছে শুধু শুধু তাদের গ্রেফতার করা হচ্ছে। তারা অপরাধ করলে তাদের গ্রেফতার করা যাবে না এমনটিই চাইছেন তারা। কিন্তু এ সুযোগ তারা আর পাবে না।



