• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিএনপি’র ভরাডুবি প্রশ্নে নাখোশ ফখরুল নেতার কলার ধরলেন


প্রকাশিত: ৬:৩৯ পিএম, ২৩ জানুয়ারী ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

বিশেষ প্রতিনিধি . বগুড়া থেকে : নির্বাচনে দলের ভরাডুবি কেন-আপনি কেন নিজের আসনে হারলেন এমন সব প্রশ্ন করায় ক্ষুদ্ধ হয়ে উঠলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যায় কোথায় সোজা জ্যাকেটের কলারে হাত ফখরুলের!! তারপর..! যা হবার তাই হয়েছে..।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনা ঘটেছে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে। কথা কাটাকাটিতে জড়িয়ে তার কলার চেপে ধরেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার ঢাকায় ফেরার পথে বগুড়া শহরতলির মমো ইন হোটেলের লিফটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা ফেরার আগে বগুড়ায় যাত্রা বিরতি নেন ফখরুল ইসলাম আলমগীর। পরে শহরতলির মমো ইন হোটেলে এক মতবিনিময় সভা করেন তিনি।সভার আগে লিফটযোগে হোটেলের সভাকক্ষে যাচ্ছিলেন বিএনপি মহাসচিব। এ সময় লিফটে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক।

লিফটে অবস্থানকালে হঠাৎ চেতে যান ফখরুল! দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা কঠিন পর্যায়ে রুপ নেয়। এ সময় লিফটে থাকা অন্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।কিন্তু ফখরুল স্বাভাবিক হতে পারছিলেন না। পরে সাইফুল ইসলামের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল।তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছতুন আহমেদ খান রুবেল জানিয়েছেন, মত বিনিময় সভার মঞ্চে বিএনপি নেতার সঙ্গে কে কে বসবে সে ব্যাপারে কথা কাটাকাটি করছিলেন জেলা বিএনপির সভাপতি।

এর পরে ওই হোটেলে মতবিনিময় সভায় সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর তামাশার নির্বাচনের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তাকেই যদি ধ্বংস করা হয়, তাহলে ভবিষ্যতের জন্য একটা চরম ক্ষতি সৃষ্টি করা হয়।এই ক্ষতিটা হচ্ছে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থার ক্ষতি, এই ক্ষতিটা নির্বাচন নামক যে একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন তার ক্ষতি।এ সময় বগুড়ার নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।