• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বাস্তব পরিস্থিতিতে দুনীতি বন্ধ হবে না’


প্রকাশিত: ৪:২৯ পিএম, ১৯ মে ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২১৩ বার

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিতে দুনীতি বন্ধ হবে না। আর এটা বন্ধ করা সম্ভবও না। তবে সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অথনীতিতে দেশ যতো এগিয়ে যাবে, দুনীতিও ততো পিছু নেবে। কারন দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পূঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।

রোববার (১৯ মে) সকাল সাড় ১০টায় চাঁদপুরে জেলা পর্যায়ের কর্মকতাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দুদক চেয়ারম্যান আরো বলেন, পুলিশ অনেক সময় আসামি ধরতে মানুষের বাড়ি যায়। কিন্তু আমরা কী ওই পুলিশ হতে পারি না, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেবেন। আপনার মেয়েটা ভালো আছে কী না। কেউ তাকে টিজ করে কি না। এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে এই নৈতিক দায়িত্বগুলো পালন করলে অনেক সমস্যা কমে যেতো।

তিনি বলেন, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতোটা টেকসই হয়েছে তা কী বলতে পারি। যতোটা উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখাই বড় উন্নয়ন। উদাহরণ স্বরুপ বলা যায়, শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। এটা বড় ধরনের উন্নয়ন। যা বিশ্বের রোল মডেল। কিন্তু কতোজন শিক্ষার্থী ড্রপ আউট হলো, ক্লাসে ঠিক মতো পড়ানো হয় কি না। তা মনিটরিং না হলে এ উন্নয়নের দাম নেই।চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত ) মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকতা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।