• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাজিমাত করে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রুবানা-


প্রকাশিত: ৯:২৮ পিএম, ৭ এপ্রিল ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

বিশেষ প্রতিনিধি : ভোটে বাজিমাত করে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গেলেন বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট রুবানা হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৭ এপ্রিল ২০১৯ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট রুবানা হক সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল।এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।