• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশে অবাধ নির্বাচন চাই:ওয়েলস


প্রকাশিত: ২:১২ পিএম, ২১ অক্টোবর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪২ বার

 

কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্র মন্ত্রী এলিস ওয়েলস। তিনি আজ পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করে এ কথা বলেন।এলিস ওয়েলস আজ রবিবার সকালে এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে মন্তব্য করেন। গতকাল শনিবার চার দিনে সফরে ঢাকায় এসেছেন ওয়েলস।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, এলিস ওয়েলসের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সম্পর্কের বিষয়ে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ চায় বলে জানিয়েছে।আজই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন ওয়েলস। সেখানে জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও সরকারি স্থানীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।